
পূর্বশত্রুতার জের ধরে বেনাপোল পোর্ট থানা এলাকার ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামে গত রবিবার (২৮ আগস্ট) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলম (৪৫) নামে এক পরিবহন শ্রমিক নেতাসহ পাচঁজনকে গুরুতর আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার (৩১ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক নেতা নুর আলম মারা যান। আহত আরো চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নুর আলমসহ বাকী পাচঁজনই বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া জানান, আমড়াখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ওই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হন। তারমধ্যে নুরআলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পুলিশের অভিযানে ৩ জন আটক হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho