প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২২, ১০:০০ পি.এম
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মক্কা মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের আদর্শগ্রাম গোপালপুরের আব্দুল জলিলের ছেলে।
আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে রুপদিয়ায় মোজাহার মেটাল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মক্কা মিয়া মোজাহার মেটাল ঢালাই কারখানায় কাজ করেন এবং রাতে সেখানেই ঘুমন্ত অবস্থায় স্টান ফ্যান গরম হয়ে আগুনের সূত্রপাত থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মোজাহার নামে এক মেটাল শ্রমিক বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন। এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho