প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২২, ১০:১৯ পি.এম
ইউপি কার্যালয়ে হামলা: যশোরে বিএনপির ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গত ২৭ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতির জন্য আলোচনাকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষরে ভাংচুর, লুটপাট ও কর্মরতদের মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় আজ শুক্রবার ওই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান সাকির বাদী হয়ে... জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলুসহ ৫৬ জনের নামে এই মামলা করেছেন।
গোলাম রেজা দুলু ছাড়াও আসামিরা হলেন, যশোর জেলা যুবদলের সভাপতি স্টেডিয়াম পাড়ার বাসিন্দা তমাল আহম্মেদ, স্বেচ্ছাসেবকদলের সেক্রেটারি মোস্তফা আমির ফয়সাল, চুড়িপট্টির রকিবুল ইসলাম চৌধুরী, বারান্দী মোল্লাপাড়ার মাসুম কবীর, ঘোপের রেজাউল ইসলাম মোল্লা, ঘোপ জেল রোডের সৈয়দ আলী আশফাক, শংকরপুরের মুক্তিযোদ্ধা ইসহাক সড়কের এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার চাউলিয়া গ্রামের সোহেল রানা তোতা, বালিয়াডাঙ্গার নাজমুল হোসেন বাবলু, হামিদপুরের শফিকুল ইসলাম, শেখহাটির রাজ্জাক, মুড়লীর বিহারী রাজু, চাউলিয়ার আব্দুস সালাম বিশ্বাস, রামপুরের গ্রামের শিমুল হোসেন, গোপালপুরের হাসানুর রহমান সাকিল, রেজাউল ইসলাম রেজা, শ্রীপদ্দির আবু সাইদ, বারীনগর বাজারের বুলবুল, আব্দুস সালাম, দক্ষিণ ললিতাদহ গ্রামের হাফিজুর রহমান, জামতলা-হাটবিলার আফজাল হোসেন, কামাল শেখ, মণিরামপুরের লাউখালী গ্রামের বাবলু, রূপদিয়ার লাইছ খান, কুয়াদা বাজারের সিরাজ মোল্লা, কুয়াদা গ্রামের সরদার পাড়ার মফিজুর রহমান টিটু, রাজারহাট বাজারের লিটন হোসেন, মুড়লীর মারুফ হোসেন, রাজারহাট ধোপা পাড়ার রাজিব হাসান, রামনগরের জহির হাসান, রামনগর দক্ষিণপাড়ার মন্টু সরদার, মোজাহার, রাজারহাটের জাহাঙ্গীর, মনোহরপুরের দাউদ ইব্রাহিম, আকরাম হোসেন, রামনগর খানকায় ওয়াইছিয়ার ইমামুল, শেখহাটি লিচুতলার বেনজির বিশ্বাস, মথুরাপুরের পারভেজ, ঘাটকুল কচুয়ার আসলাম, গাইদগাছির অহেদ মোড়ল, মশিয়ার রহমান, কাজী রাহী তনি, নরেন্দ্রপুর খন্দকারপাড়ার ফারুকুজ্জামান রাসেল, নরেন্দ্রপুরের জিলহাজ, নরেন্দ্রপুর বেলতলার আব্দুস সামাদ, ঘুরুলিয়ার মজিবর রহমান, বরলামপুরের আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, রূপদিয়া কলাপট্টির মকবুল হোসেন, গোপালপুরের ইমামুল ইসলাম তুহিন, কামরুল, ধোপাপাড়ার আলম, বানিয়ারগাতির শফিয়ার রহমান শফি এবং মানিকদিহির শরীফ।
মনিরুজ্জামান সাকির এজাহারে উল্লেখ করেছেন, তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বর। ঘটনার দিন গত ২৭ আগস্ট সকাল ১০টার দিকে আসামিরা ইউনিয়ন পরিষদে বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এসময় তারা পরিষদের দুইটি সোলার, টেলিভিশন, সিসি ক্যামেরাসহ বিভিন্ন ধরনের মালামাল ভাংচুর করে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া এক লাখ টাকা মূল্যের দুইটি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এ সময় অন্যান্য ইউপি মেম্বার তাদের ঠেকাতে গেলে তারা তাদের মারপিট করে। এতে ১০জন আহত হয়। পরে তারা ফের ইট পাটকেল নিক্ষেপ করে চলে যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho