প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২২, ৯:২২ পি.এম
জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার কল-কারখানা, গভীর-অগভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ।
গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলার বিনোইল গ্রামের সাইদুর রহমান, বেগুন গ্রামের আব্দুল জলিল, গোবিন্দগঞ্জ উপজেলার পুইয়াগাড়ী গ্রামের আবদুল জলিল, একই উপজেলা ও একই গ্রামের মিল্টন সোনার, ক্ষেতলাল উপজেলার শাহ আলম, জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ফারুক হোসেন ও শিবগঞ্জ উপজেলার বিহার সোনারপাড়া গ্রামের মোত্তালেব।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কল-কারখানা ও গভীর-অগভীর নলকূপের বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে কয়েকটি মিটার ও চুরির সরঞ্জামাদীসহ গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho