প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২২, ৫:১৫ পি.এম
১৫ টাকার চালে ওজন কম দেওয়ার অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জে ডিলারের বিরুদ্ধে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে উজান বাট্টাজোড় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ফেন্সি এন্টার প্রাইজের মালিক ফিরোজ মিয়ার বিরুদ্ধে চাল ওজন কম দেওয়ার অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভোক্তভোগী বাচ্চা মিয়া জানান, আমি খাদ্য বান্ধব কর্মসূচির একটি ১৫টাকা কেজি চালের কার্ড নিছি চাল পামু আমি ৩০ কেজি ৪৫০ টাকা দিছি কিন্তু চাল পাইছি আমি ২৩ কেজি। খাদেম আলী জানান, আমার চাল মেপে দেখি ২৫ কেজি। শিরিনা আক্তার জানান, চাল নিতে গেলে ফিরোজ মিয়া আমাকে ধাক্কা দেয় তবুও চাল দিছে ২৭ কেজি।
ভোক্তভোগিরা আরো জানান, তার ডিলার শীপ অবিলম্বে বাতিলের জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবী জানান।
ট্যাগ অফিসার আল মামুনুর রশিদ সিদ্দিক জানান, আমি ২০ মিনিটের জন্য বাহিরে গেলে লোক জন আমাকে অভিযোগ করে চাল ওজনে কম দিচ্ছে আমি এসে দেখি কিছু চালের বস্তা ছিদ্র করা। পরে উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে। চাল দেওয়া বন্ধ করে দেই।
ফেন্সী এন্টার প্রাইজের মালিক ফিরোজ মিয়ার কাছে চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আধা কেজি - এক কেজি চালও আমি ওজনে কম দেইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, আমি আইন শৃঙ্খলা মিটিং এর জন্য জেলায় আছি আমি অভিযোগ পেয়েছি খাদ্য বিভাগকে জানিয়েছি এবিষয়ে যেহেতু মানুষ অভিযোগ করেছে এবং সন্দেহ রয়েছে তাই আপাতত চাল দেওয়া বন্ধ করা হয়েছে। তিনি আরো জানান তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho