
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার মধ্যরাতে বাল্য বিয়ে পড়ানোর সময় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ৷ এদের মধ্যে ভুয়া কাজী উপজেলার অলিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদ পারভেজ (২৭)কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড , বিয়ে পড়ানোর হুজুর মাদারাসা ছাত্র সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিয়াকত হোসেন এবং কনের খালা উপজেলার তেতুলিয়া গ্রামের ফাতেমা খাতুনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে ৷ উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে এদের আটক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দিয়েছেন ৷ এসময় উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উল্লাপাড়া মডেল থানার উপ-পরির্দশক মাসুদ রানা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বর পক্ষের লোকজন বিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন জানান, সাজা হওয়া ভুয়া কাজী বড়হর ইউনিয়নের নিবন্ধিত কাজী মুরাদুজ্জামানের পক্ষে অনেকদিন ধরে এলাকার অপ্রাপ্ত মেয়েদের অভিভাবকদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে বিয়ের অবৈধ কাবিননামা তৈরি করে আসছিলেন। আর হুজুর লিয়াকত হোসেন তার সাথে থেকে বিয়ে পরাতেন। রবিবার দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি তার সহকারীদের নিয়ে উপজেলার তেতুলিয়া গ্রামে আব্দুল মমিন সরদারের বাড়িতে গিয়ে কাজী ও হুজুরকে হাতে নাতে ধরেন। এ সময় আব্দুল মমিনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তানিয়া খাতুনের সঙ্গে একই উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের সুলতান মিয়া নামের এক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ায় সহযোগিতা করেন ৷ ভ্রাম্যমান আদালতের অভিযানে ভুয়া কাজীর কাছ থেকে দুটি নিকা রেজিষ্টার ও কয়েকটি টালি খাতা জব্দ করা হয়৷ এদিকে কনের বাবার কাছ থেকে ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা কা নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho