
মরহুম হাজ্বী খালেক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে পূর্ব জাজিরা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পূর্ব জাজিরা বালুর মাঠকে ৪-৫ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে খাসমহল বালুচর এফ সি। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকলে ট্রাইবেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। পরে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন।
প্রতিভা সংঘের সভাপতি হাজী সুরুজ্জামানের সার্বিক সহযোগিতায় হাজী মোঃ আবুল কাশেম মন্ডল এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারন সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া রহমান, কোন্ডা সাত নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম রফিক,আবদুর রহমানসহ প্রমুখ।এ টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho