
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও মাসকালাই ডালের বীজ বিতরণ করা হয়েছে।
২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-২ মৌসুমের আওতায় মাসকালাই ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুপুর দেড়টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার। এ সময় থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সসহ গণমাধ্যমকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক চাষির এক বিঘা জমির জন্য পাঁচ কেজি মাসকলাই ডালের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho