সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বাল্য বিয়ে নিবন্ধন করায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজী রেজাউল করিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷ জরিমানার টাকা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ৷
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ৷ জানা যায় , উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজী রেজাউল করিম তার চেন্বারে উধুনিয়া ইউনিয়নের চৌদ্দ বছর বয়সী ( নাম গোপন রাখা হলো ) এক কিশোরীর বিয়ে নিবন্ধন ( রেজিষ্ট্রেশন ) করায় এ সাজা দেওয়া হয়েছে ৷
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন বলেন, বালাম বই যাচাই করে বাল্য বিবাহের রেজিষ্ট্রেশন করার প্রমাণ মিলেছে৷ এদিকে এলাকার অনেকেরই মতে বাল্য বিবাহের সাথে জড়িতদের সাজা হলে বাল্য বিবাহ কমে যাবে৷
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho