প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২২, ৯:০০ পি.এম
জয়পুরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবিতে সাজেদা ইসলাম সাজু (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের জানিয়ার বাগান এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
আজ দুপুর আড়াই-টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।
জানা যায়, নিহতের ছোট মেয়ে আরিফা এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখেন তার মায়ের হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ পড়ে আছে। তখন সে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে এসে তার মায়ের মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারে সময় ফ্লোরে রক্ত দেখা গিয়েছে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল। তার মেয়ে আরিফা তখন আহাজারি করে বলেন আমার মাকে হত্যা করা হয়েছে এবং আমাদের সোনার গহনা টাকা পয়সা সব নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। আরিফার সন্দেহ তাদের বাড়ির কাজের মেয়ে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে। নিহতের মায়ের মোবাইল ফোনে গত কাল জৈনক এক ব্যক্তি ফোন করেছিলো বলে জানান আরিফা৷
আরিফা বলেন আমার আম্মুকে যাঁরা মেরে ফেলেছে তাদের ফাঁসি চাই৷
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
(ওসি) সিরাজুল ইসলাম জানান, সাজেদা ইসলাম সাজু শহরের জানিয়ার বাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিকেলে তার ছোট মেয়ে আরিফা এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় এসে তার মায়ের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও জানান, কারা কী কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করবে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে বলেও জানান তিনি।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho