
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, নৌকা আমাদের শক্তি ,নৌকা আমাদের সাহস যোগায় ,আর নৌকার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে এদেশের বিশ্বাসঘাতকেরা হত্যা করেছে। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে আমরা একটি শক্তিশালী দেশে পরিনত হতাম । তারই কন্যার নেতৃত্বে বাংলাদেশে সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এ কথা বলেন ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ফেরিঘাটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনে হাসুমণির পাঠশালা সংগঠনের আয়োজনে বুড়িগঙ্গা নদীতে ৭৬ টি নৌকা প্রদর্শনীর মাধ্যমে ৭৬ তম জন্মদিন পালন করা হয় । এতে সভাপতিত্ব করেন হাসুমণণির পাঠশালা সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপি । অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান। পল্লী উন্নয়ন ও সমবায় মন্তনালয় স্থানীয় সরকার অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে পায়রা উড়িয়ে, বুড়িগঙ্গা ৭৬ টি বর্ণিল সাজে সজ্জিত নৌকা নৌকা চালানো , আলোচনা সভা ও শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho