
হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুরের ফুলবাড়ীর শতাধিক সুবিধা বঞ্চিত নারী, পুরুষ, শিশু ও প্রতিবন্ধীদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ীর বিশিষ্ট সমাজসেবক দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্তর ব্যক্তিগত উদ্যোগে সকাল ১১ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দন (বুড়াবন্দর) এলাকার শতাধিক সুবিধা বঞ্চিত নারী, পুরুষ, শিশু ও প্রতিবন্ধীদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক সংবাদদাতা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, আয়োজক সমাজসেবক দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, দৈনিক দেশ মা’র নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, সদস্য মোকাররম হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।
আয়োজক আনন্দ কুমার গুপ্ত বলেন, শারদীয় দুর্গোৎসব যেন কারো জন্য কষ্টের না হয়ে আনন্দের হয়, সেই উদ্দেশ্যে সুবিধা বঞ্চিত নারী, পুরুষ, শিশু ও প্রতীবন্ধীদের মাঝে পূজোর নতুন পোষাক বিতরণ করা হয়েছে। আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho