
বেনাপোলের অগ্রভুলোট ও দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি নাইন এম এম পিস্তল, ৪টি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ সম্রাট হোসেন (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) বাংলদেশ সদস্যরা।
আটক সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
শনিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে অস্ত্রের এ চালানসহ তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, শনিবার রাতে গোপন খবরে তারা জানতে পারেন- ভারত থেকে একটি বিশাল অস্ত্রের চালান নিয়ে চোরাকারবারীরা অগ্রভুলোট ও দৌলতপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে। এমন ধরনের গোপন খবরে বিজিরি একটি অভিযানিক দল পৃথক দুটি অভিযানে-- প্রথমে দৌলতপুর সীমান্ত থেকে সম্রাট হোসেন নামে এক যুবকে আটক করে। পরে তার হাতে থাকা চটের ব্যাগে তল্লাশি করে ২ টি (নাইন এমএম) বিদেশি পিস্তল, ২ টি দেশি ওয়ান শুটারগান, ২ টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।
অপর দিকে অগ্রভুলোট সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে ১ টি (নাইম এম এম) বিদেশি পিস্তল, ২টি দেশি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, ভারত থেকে এসব অস্ত্র এনে দেশের ভিতরে সন্ত্রাসী কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক সম্রাট বিজিবির কাছে তা স্বীকার করেছেন। এব্যাপারে আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho