সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার (৪ অক্টোবর) উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ১ শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ৷ বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয় ৷ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী , কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন খলিল রাহাত প্রমুখ ৷ প্রতিজন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ এবং রাসায়নিক সারের ৫ কেজি পটাশ ও ডিএপি ১০কেজি করে দেওয়া হয় ৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho