
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ জমি নিয়ে বিরোধের জেরে লিয়াকত আলী (৪৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার মগটোলা ইউনিয়নের বাঘবের গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের লিয়াকত আলী, দীর্ঘদিন ধরে ৭ শতাংশ জমি নিয়ে,তার চাচা আব্দুব রউফের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই মাঝে শুক্রবার সকালে লিয়াকত আলী নিজের ক্রয়কৃত জমিতে গাছ কাটতে যায়।
তখন আব্দুর রউফ জায়গাটি নিজের দাবি করে ছেলে নূরুল আমীন, নূর মোহাম্মদ ও এখলাছ উদ্দিনকে সঙ্গে নিয়ে গাছ কাটতে বাধা দেয়।
এ সময় আব্দুর রউফ তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে লিয়াকত ও তার ভাই জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়। হামলায় লিয়াকত ও জাহাঙ্গীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho