
ভারতে পাচারের সময় ঝিকরগাছা উপজেলার ব্যাঙ্গদা সীমান্ত থেকে ১৩ কেজি ওজনের ১০৬ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ব্যাঙ্গদা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটকৃত আসামি হলেন, যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে সাজু আহমেদ (১৯)।
বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারে- ব্যাঙ্গদা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বিশাল চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী ব্যাঙ্গদা সীমান্তে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পাচারকারী সাজু আহমেদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৩ কেজি ওজনের ১০৬ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১২ কোটি ২২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ব্যাঙ্গদা সীমান্ত থেকে বিজিবির অভিযানে ১৩ কেজি স্বর্ণসহ এক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
বার্তাকন্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho