প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২২, ৮:১১ পি.এম
দুর্গাপুরে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে নেত্রকোনার দুর্গাপুরে শুক্রবার (২১অক্টোবর)দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দুর্গাপুর সাংবাদিক সমিতি।
উপজেলার কমরেড মনি সিংহ স্মৃতি যাদুঘর হল রুমে সকাল ১০ ঘটিকায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলির সঞ্চালনায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কবি সজীম শাইন।
কর্মশালায় জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাংবাদিকতা,প্রতিবেদন তৈরী,ফিচার লেখার কৌশল,সাংবাদিকতার নীতি ও আদর্শ,সাংবাদিকদের দায়িত্ব ও গুনাবলী নিয়ে প্রশিক্ষণ দেন দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সঞ্জয় সরকার। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃমোহসিন মিয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে দেশ জাতি ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন।
প্রশিক্ষণ পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের সাংবাদিকেরা বলেন,এমন আয়োজন আমাদের দক্ষতাকে আরো বেগবান করবে।এসময় তারা এইরকম সুন্দর ও কার্যকরী কর্মশালা আয়োজনের জন্য দুর্গাপুর সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho