প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২২, ২:৪৩ পি.এম
ঝিকরগাছায় শিক্ষক দিবস পালিত

"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু" এই স্লোগানে-- সারাদেশের সাথে একযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে।
এসময় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।
ঝিকরগাছায় শিক্ষক দিবস উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সোনার বাংলা তৈরি করতে হলে দেশে সোনার শিক্ষক থাকতে হবে। সোনার শিক্ষকদের হাত ধরেই এই দেশটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাহিদুল ইসলাম, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিফুজ্জামান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীরের স্বাগত বক্তব্য ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ ঝিকরগাছা উপজেলার সকল কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহ-সহকারী শিক্ষকবৃন্দ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho