প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২২, ৫:৫৩ পি.এম
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড'র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রীতির শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকাল ১০ টায় রাসেল স্কোয়ার থেকে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এ শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় সভাপতি জনাব মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জনাব মোঃ সেলিম রেজা, মাসুদা সুলতানা,যুগ্মসাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিরু, আহসান হাবীব, তাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরেফিন, আব্দুর রৌদ, আফতাব, ওয়াহিদুর রহমান, উজ্জ্বল, চঞ্চল, মাহবুব ও নজরুল ইসলাম সোহাগ সহ ঢাকা জেলা মহানগর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho