প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২২, ৮:৩৯ পি.এম
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রাজনীতি যার যার, শ্রমিক স্বার্থে এক কাতার” এ শ্লোগান দিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীতে শ্রমিক সমাবেশ ও আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক জনাব চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনও পরিচালক,এফ বি সি সি আই চেয়ারম্যান মোঃ শাহীন আহমেদ, কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর,সলিডারিটি সেন্টারে এ.কে.এম নাসিম, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনপর চেয়ারম্যান জেড এম কামরুল আলম। বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ বিভিন্ন ট্যানারির শতাধিক শ্রমিক।
সমাবেশে ট্যানারি শিল্পে শ্রম আইন ও শ্রম বিধিমালা বাস্তবায়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়মিত পরিদর্শন ও তদারকি জোরদার,আবাসন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা,স্বাস্থ্য ঝুঁকি এড়ানো,স্কুল,কলেজ,খেলার মাঠ,নিম্নতম মজুরি কাঠামো বাস্তবায়ন,সোশাল কমপ্ল্যায়েন্স নিশ্চিত করা সহ চামড়া শিল্প নগরীতে হাসপাতাল প্রতিষ্ঠা দাবি জানানো হয়।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho