প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ৮:২৯ পি.এম
পাঁচবিবিতে বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

পাঁচবিবি বিয়াম স্কুল এর চতুর্থ শ্রেণীর ছাত্রী ফারিয়া আক্তার ( ১০) এর বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার ৩১(অক্টোবর) দুপুরের সময় স্কুল শেষে বাড়ি ফেরার পথে, রাস্তা পারাপারের সময় জয়পুরহাট থেকে হিলি গামী একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। পাঁচবিবি উপজেলার ফায়ার সার্ভিসের সদস্য গণ তাকে উদ্ধার করে মহিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল রেফার্ড করা হয়। সেখানে রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই স্কুলছাত্রী পাঁচবিবি পৌরসভার ২ নম্বার ওয়ার্ডের পাটাবুকা এলাকার ফরিদুল ইসলাম এর মেয়ে । শিশুটির মৃত্যুর খবর শুনে পরিবার, স্কুল সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসছে।
এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, ওই বাসের ড্রাইভার উপজেলার ধরজ্বী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফ হোসেন, বর্তমানে থানা হেফাজতে আছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho