প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২২, ৫:১৭ পি.এম
বকশীগঞ্জে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

জামালপুরের বকশীগঞ্জে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বেরহয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় । র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুন মুন জাহান লিজা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বি , বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. আজিজুল হক, উপজেলা পিআইও অফিসার মজনুর রহমানসহ আরো অনেকেই প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে ৩০টি সরকারি বেসরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল প্রদর্শন করেন ।
এছাড়াও অংশগ্রহণকারী স্টল ও কুইজ প্রতিযোগিতাদের মাঝে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho