প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ৫:২৯ পি.এম
আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না বিএনপিকে: সেতু মন্ত্রী

বুধবার (১৬ নভেম্বর) বরগুনা জেলা আওয়ামী লীগের অষ্টম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সেতুমন্ত্রী কাদের বলেন, ‘বিএনপি আবার আগুন নিয়ে খেলতে চাইলে তা জনগণ প্রতিহত করবে। ডিসেম্বরে আমাদের মাঠে থাকতে হবে। তাই সব নেতাকর্মীকে এখনই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ডিসেম্বরজুড়ে ভোটচোর, দুর্নীতিবাজ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে খেলা হবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘টাকার বস্তার ওপর বসেছিলেন মির্জা ফখরুল। এখন টাকা ফুরিয়ে গেছে, তাই তার কণ্ঠস্বর নরম হয়েছে। বিএনপি কাপুরুষের দল।’
সেতুমন্ত্রী বলেন, ’৭৫-এর পর শেখ হাসিনার মতো আর কোনো নেতা এত জনপ্রিয় হয়নি। এর অন্যতম কারণ তার সততা। কিন্তু এখন দলের মধ্যে কর্মীর চেয়ে নেতা বেশি। মশারির মধ্যে মশারি খাটাবেন না। দলে কোনোভাবেই যেন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকসেবী এবং বিএনপি-জামায়াতের লোক ঢুকতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
অচিরেই ফরিদপুর-কুয়াকাটা সড়কের ছয় লেনের কাজ শুরু হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho