প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২২, ৬:৩৯ পি.এম
কিশোরগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে এক মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাম্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে মো. মোখলেছুর রহমান (২২) ও মৌলবীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মালেক (২৮)।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকায় একটি প্রাইভেটকারে করে মাদক পাচারের সময় ৮০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আব্দুল মালেক এবং মো. মোখলেছুর রহমানকে আটক করে র্যাব। এ ঘটনায় একই দিন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক মো. সেলিম সরদার বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২২ ডিসেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।
মামলার রায় ঘোষণাকালে আদালতে আসামিদের মধ্যে মো. মোখলেছুর রহমান উপস্থিত থাকলেও অপর আসামি আব্দুল মালেক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho