প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২২, ৭:১৫ পি.এম
অবশেষে খোঁজ মিলল নিখোঁজ আয়াতের ৬ টুকরো মরদেহ

গত ১৫ নভেম্বর বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদের মক্তবে পড়তে যাওয়ার পর নিখোঁজ সাত বছরের আলিনা ইসলাম আয়াতকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতক আবির আলী (১৯)। পরে শিশুর নিথর দেহটিকে ৬ টুকরো করে ফেলে দেয়া হয় নদীতে৷
গতকাল ঘাতক আবিরকে পিবিআই গ্রেফতারের পর সে শিশু আয়াতকে হত্যার কথা স্বিকার করেছে বলে জানা গেছে৷ আকমল আলী সড়কের পকেট গেইট নামক স্থানে শিশু আয়াতের দেহের টুকরোর সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে ৷
সাম্প্রতিক সময়ে সংঘটিত অপরাধ গুলোর বর্বরতার ধরণ আরবের সেই জাহেলি যুগকেও হার মানাচ্ছে। সেই অন্ধকার যুগে কন্যা শিশুদের হত্যা করা হলেও এভাবে টুকরো টুকরো করা হতো কিনা সন্দেহ৷ উদ্বেগ জনক ভাবে এসব ঘটনায় রক্তের সম্পর্কের লোকজন থেকে শুরু করে নিকট-দূরের আত্মিয়, বন্ধু কিংবা পূর্ব পরিচিতরা জড়ত থাকার তথ্য মিলছে৷ এখন কে আপন আর কে পর এসব বাছবিচার করাটাও কঠিন হয়ে গেছে৷
পিবিআই চট্টগ্রাম মেট্রো সূত্রে জানা গেছে, ঘাতক আবির আলী ইতিপূর্বে শিশু আয়াতের দাদা'র বাড়িতে ভাড়াটিয়া ছিল৷ একটি পোষাক কারখানায় কাজ করা আবির গত ১৫ নভেম্বর আয়াতকে অপহরণের চেষ্টা চালালে সে চিৎকার করে উঠে৷ সে সময় আবির শ্বাসরোধ করে আয়াতকে হত্যা করে৷ এরপর শিশুটির নিথর দেহ ঘাতক আবির তার বাসায় নিয়ে গিয়ে ৬ টুকরো করে দুটি ব্যাগে ভরে রাখে৷ পরদিন ১৬ নভেম্বর সেই দেহের টুকরো গুলো বেঁড়িবাধ সংলগ্ন নদীতে ফেলে দেয়৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho