
বলিউডে জনপ্রিয় কয়েকটি পরিবারের মধ্যে অন্যতম হলেও বচ্চন পরিবার। এই পরিবারের কথা জানতে সকলেই উৎসুক হয়ে থাকেন। এবার বচ্চন পরিবারের হাঁড়ির খবর ফাঁস হলো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে। স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে নানান সিক্রেট প্রশ্নের উত্তর দিলেন বিগ বি।
ভারতীয় একটি টিভিতে একটি গেম শো-এর সাম্প্রতিক এপিসোডে অমিতাভের সামনে হটসিটে বসেছিলেন চেন্নাইয়ের মিডিয়া প্ল্য়ানার মেগা বঠওয়াল। একদম সাবেকি দক্ষিণী ভারতীয় সাজে কেবিসির মঞ্চে হাজির হয়েছিলেন মেঘা। এতে প্রতিযোগী জানতে চান, অমিতাভ বচ্চনও কি স্ত্রী জয়া এবং নাতনি আরাধ্যার জন্য গজরা (ফুলের মালা) কেনেন?মেঘার প্রশ্ন শুনে চটপট জবাব আসে উল্টো দিক থেকে। অমিতাভ জানান, ‘হ্যাঁ, প্রায়ই। জয়া তো অনেক সময় গজরাটা শাড়ির সঙ্গেও বেঁধে রাখে সুবাসের জন্য। আমি তো স্থানীয় দোকানদারদের থেকে একসঙ্গে অনেক গজরা কিনি। যাতে তারা নিজেদের পরিশ্রম ভালো মূল্য।কেবিসির মঞ্চে দিন কয়েক আগে এক প্রতিযোগী অভিনেতার কাছে জানতে চেয়েছিলেন, ‘জয়াজি কি আপনাকে ভালোবাসায় ভরা চিঠি লেখেন?লুকোছাপা না করে অমিতাভ বলেন, ‘স্যার, চিঠি তো লেখে না। তবে যেদিন প্রেমে ভরপুর থাকে- ওইদিন খুব ভালোবেসে আমার যা ভালোলাগে সেটা নিজের হাতে করে আমাকে খাইয়ে দেয়
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho