
সকলের মুখের গড়ন এক রকম নয়। মুখের আকৃতি অনুযায়ী বেছে নিন টিপের আকার। আপনার মুখে কী মানাবে?
পান পাতার মতো মুখ
মুখের আকৃতি পান পাতার মতো হলে ছোট গোল টিপ পরলে দেখতে বেশি ভাল লাগবে। শাড়ির সঙ্গে অনেকেই বড় টিপ পরতে ভালবাসেন। এই আকৃতির মুখের সঙ্গে বড় টিপ কিন্তু একেবারেই যাবে না। এই ধরনের মুখের সঙ্গে বড় টিপ পরলে কপাল খুব বড় লাগে। চাইলে ছোট পাথরের টিপও পরতে পারেন।
ডিম্বাকৃতি মুখ
আপনার মুখ যদি ডিম্বাকৃতি হয়, সে ক্ষেত্রে কিন্তু গোল টিপ পরতে পারেন। শাড়ির সঙ্গে তো বটেই, সালোয়ার-কামিজ কিংবা জিন্সের সঙ্গেও পরতে পারেন এই ধরনের টিপ। ভাল দেখাবে। তবে ভুলেও লম্বা কোনও টিপ পরবেন না। ডিম্বাকৃতি হলে মুখের গড়ন একটু লম্বা হয়। সে ক্ষেত্রে লম্বা টিপ পরলে দেখতে ভাল লাগবে না। ছোট টিপ পরতে না চাইলে, একটু বড় মাপের টিপ পরতে পারেন।
গোল মুখের জন্য
অনেকেরই মুখের গড়ন গোলাকার। আপনার মুখের আকৃতি যদি এমন হয়ে থাকে, সে ক্ষেত্রে ভুল করেও বড় মাপের কোনও টিপ পরবেন না। বরং একটু লম্বাটে টিপ পরতে পারেন। মুখ সরু দেখাবে। তবে যদি একান্তই গোল টিপ পরতে চান, সে ক্ষেত্রে একেবারে ছোট মাপের গোল টিপ পরতে পারেন। তবে এই রকম মুখের সঙ্গে লম্বাটে টিপ সবচেয়ে ভাল যাবে।
চৌকো মুখের জন্য
মুখের গড়ন যদি হয় চৌকো, তা হলে আবার লম্বাটে নয়, বরং গোল টিপ-ই বেশি ভাল লাগবে। তবে টিপের আকার যেন বড় না হয়। তাতে মুখ আবার বেশি বড় দেখাবে। তবে খুব ছোট যেন না হয়। মাঝারি মাপের টিপ পরুন। এতে দেখতে ভাল লাগবে। আবার মুখের আকৃতিও স্বাভাবিকের তুলনায় বেশি দেখাবে না। দু’দিকই রক্ষা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho