
কাতারের ফুটবল বিশ্বকাপে ভারতীয় অভিনেত্রীদের এবার জয়-জয়কার। প্রথমদিকে দর্শকরা দেখতে পেয়েছিল এ বছরের ফুটবল বিশ্বকাপের থিম সং লাইট দ্য স্কাই-তে। এবার জমকালো ফাইনালের আসরে দ্যুতি ছড়াবেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
এ খবর সত্যি হলে ভারতীয়দের অর্জনের মুকুটে এবার আরও একটি গৌরবের নতুন পালক যুক্ত হতে চলেছে। দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থাকবেন দীপিকা। উন্মোচন করবেন বিশ্বকাপের ট্রফি।
সম্মানের এ দায়িত্বটি শুধু ভারতীয় হিসেবেই নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে করতে চলেছেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা।
আরো পড়ুনঃ জাতীয় পতাকা বিতর্কে এবার নাম জড়়াল নোরা ফতেহির!
বিভিন্ন রঙের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের। সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে বারবারই ভারতের নাম উজ্জ্বল করেছেন এই অভিনেত্রী। এবার তাতে যোগ হলো বিশ্বকাপের মঞ্চও।
খুব শিগগিরই কাতারে যাবেন দীপিকা। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। তবে ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho