
শীত পড়লেই চুল শুষ্ক হয়ে যায়। খুশকির কারণে প্রচুর চুল উঠেও যায়। অনেক সময়ে নানা ধরনের তেল-শ্যাম্পু ব্যবহার করেও সুফল পাওয়া যায় না। সে ক্ষেত্রে বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েই হতে পারে মুশকিল আসান।
দই
শীতে মাথার ত্বক রুক্ষ্ণ হয়ে যায়। আর্দ্রতা ফিিরয়ে আনার জন্য টক দই লাগাতে পারেন। ২০ মিনিট পর সেটিকে ধুয়ে শ্যাম্পু করে নিলেই সুফল পাবেন।
নারকেল তেল
রুক্ষ্ণ চুলকে ভাল করে তোলার অন্যতম ওষুধ নারকেল তেল। শ্যাম্পু করার আগে চুলে নারকেল তেল লাগিয়ে দেখতে পারেন। কয়েক দিন এই রুটিন মেনে চলতে পারলেই চুল ফিরে পাবে আর্দ্রতা।
ডিম
ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড থাকে। ডিমের সাদা অংশ এবং কুসুম একসঙ্গে চুলে লাগিয়ে রেখে ২০ থেকে ৩০ মিনিট পর তা ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। তবে খুব ঘনঘন মাথায় ডিম দেবেন না। অতিরিক্ত প্রোটিন চুলের পক্ষে ভাল নয়।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho