
এখনও এক মাস হয়নি, মা হয়েছেন আলিয়া ভট্ট। ইতিমধ্যেই তাঁকে মুম্বইয়ের যোগ প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রের বাইরে দেখা গিয়েছে। মা হওয়ার পর দ্রুত নিজেকে আবার পাল্টে ফেলতে চাইছেন রণবীর-ঘরনি। তারই ফাঁকে মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন যে, জীবনের এই নতুন পর্যায় অভিনেত্রীকে অনেকটাই বদলে দিয়েছে।
মা হওয়ার পর নিজের প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে আলিয়া বলেছেন, ‘‘মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার থেকে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে। উত্তরে আলিয়া বলেন, ‘‘আমি যে ভাবে কোনও চরিত্র নির্বাচন করি, তার উপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না।’’ এরই সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ইশা বলেন, ‘‘মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এর পর আমার সফর কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত।’’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho