
বিয়ের মেনুতে চিরাচরিত পোলাও বা ফ্রায়েড রাইসের পরিবর্তে আসুক নতুন পদ, মিক্সড বিরিয়ানি। বাসমতী চালের ভাঁজে ভাঁজে উঁকি দিচ্ছে নরম তুলতুলে চিকেন, মাটন ও চিংড়ির টুকরো। স্বাদে, গন্ধে মাতোয়ারা করে ছাড়বে নিমন্ত্রিতদের।
উপকরণ
বোনলেস চিকেন, চিংড়ি, বোনলেস মাটন, বাসমতী চাল। স্লাইস করে কাটা পেঁয়াজ, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, কুরিয়ে নেওয়া জায়ফল, জয়িত্রী, তারা মৌরী (স্টার অ্যানেস), তেজপাতা, দই, কাজুবাদাম, তেল, ঘি। মশলার মধ্যে লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। সঙ্গে বিরিয়ানি মশলা ও গোটা গরম মশলা।
প্রণালী
চিকেন, মাটন ও চিংড়ি ধুয়ে নিতে হবে ভাল ভাবে। এর পর দই, নুন, লঙ্কা গুঁড়ো ও শুকনো গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিন ৪ ঘণ্টার মতো। কড়াইতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ ভেজে তুলে রাখুন। তার পর ওই একই তেলে আদা রসুন বাটা দিয়ে কষে নিন। এর মধ্যে মাটন, চিংড়ি, চিকেন দিয়ে ভাল ভাবে কষতে থাকুন। গ্রেভি টেনে নিলে নামিয়ে নিন। হাঁড়িতে জল ফুটিয়ে তাতে গরম মশলা ও নুন দিয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। আধ সেদ্ধ করে নামিয়ে ফেলুন। এর পর একটা বড় হাঁড়িতে তেল ও ঘি মাখিয়ে নিন। পরতে পরতে দিয়ে দিন ভাত, তিন রকম আমিষ, পেঁয়াজ, জাফরান ও কাজুবাদাম। হাঁড়ির মুখ বন্ধ করে অল্প আঁচে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। নামিয়ে নেওয়ার পর ওই ভাবেই কিছুক্ষণ রেখে দিয়ে তার পর হাঁড়ির মুখ খুলে দিন।
কেটারিং সার্ভিসকে এই রেসিপি দিয়ে বানিয়ে ফেলুন মিক্সড বিরিয়ানি। দেখবেন বিয়ের ভোজের তারকা হয়ে উঠেছে এই পদ। মিক্সড ফ্রায়েড রাইস নয়, বরং মিক্সড বিরিয়ানিই হয়ে উঠুক আপনার তুরুপের তাস!
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho