প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২২, ৫:৪৫ পি.এম
কিশোরগঞ্জে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড, আটক ২

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এছাড়াও বিক্ষোভ মিছিল প্রস্তুতির সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও সাইদুর রহমান নামে এক কর্মীকে আটক করে পুলিশ।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের রথখোলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে এদের আটক করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, আজ মঙ্গলবার বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বেলা ১১টার দিকে দলীয় নেতাকর্মীরা রথখোলা মাঠে জমায়েত হতে শুরু করেন। হঠাৎ করেই সেখানে পুলিশ এসে হাজির হয়ে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও সাইদুর রহমান নামে এক বিএনপি কর্মীকে আটক নিয়ে যায়। এতে বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে যায়। এছাড়াও গত কয়েকদিনে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ দাউদ জানান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ অন্যান্যরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ইসরাইল মিয়াসহ ২ জনকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho