
শীতকাল মানেই নানান শারীরিক সমস্যা। কারণ, এই সময়ে বাতাসে ধূলিকণার সঙ্গে বাড়তে থাকে রোগ-জীবাণুর প্রকোপ। তাই ঠান্ডা লাগা, অ্যালার্জিজনিত সর্দি-কাশি ও গলা খুসখুস লেগেই থাকে। শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে রোজ তুলসি পাতার ওপর ভরসা রাখতে পারেন। ঘুম থেকে উঠে কালো কফিতে চুমুক দেওয়ার পরিবর্তে খেতে পারেন ভেষজ চা।
নিয়মিত এই ভেষজ চা খাওয়ার উপকারিতা :
১. শীতকাল এলেই অনেকের শ্বাসকষ্ট বাড়ে। অনেকের ঠান্ডা লেগে বুকে কফ জমে যায়। সকালে নিয়মিত এই চায় খেলে অনেক আরাম পাবেন। সর্দি-কাশির সমস্যা দূর হবে।
২. শীতকালে বাতের ব্যথা বাড়ে। এই পানীয় নিয়মিত খেলে গাঁটের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
৩. শীতকাল মানেই জমিয়ে ভূরিভোজ। বিয়েবাড়ি, পিকনিক কিংবা বড়দিনের ভোজ তো লেগেই আছে। খাওয়া-দাওয়ায় অনিয়ম মানেই বদহজমের সমস্যা। সেসব দূর হবে তুলসি চায়ে।
৪. কম পানি খাওয়ায় শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পেটে পাথর জমে। এই সমস্যায় ভুগলেও তুলসী চায়ে আরাম পেতে পারেন।
৫. শীতকাল এলে চুল ও ত্বক দুই-ই শুষ্ক হয়ে যায়। তুলসি চায়ে শরীর থেকে টক্সিন পদার্থগুলো বেরিয়ে যায়। তাই রক্ত পরিষ্কার হয়। ত্বকে র্যাশ, চুলকানির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। চুলেও জেল্লা আসে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho