
গওহর খানের জীবনের নতুন অধ্যায় শুরু। মা হতে চলেছেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তিনি।
২০২০ সালে বিয়ে করেন গওহর এবং জাইদ দরবার। চলতি বছরের জুলাইয়ে ধুমধাম করে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেন তাঁরা। এ বার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে গওহর লেখেন, 'আপনাদের সকলের ভালবাসা আর আশীর্বাদ কাঙ্ক্ষিত মাশাল্লাহ।' হবু মা-বাবাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।
বিগত বেশ কয়েক দিন ধরে গওহরের অন্ত:সত্ত্বা হওয়ার গুঞ্জন ভেসে আসছিল। সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।
টেলিভিশন, ওটিটি বা বড় পর্দা- সব ক্ষেত্রেই চেনা মুখ গওহর। ২০১৩ সালে 'বিগ বস'-এ অংশগ্রহণের সুবাদে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই প্রেম যদিও দীর্ঘস্থায়ী হয়নি। কুশলের সঙ্গে বিচ্ছেদের পর গওহরের জীবনে বসন্ত আনেন জাইদ। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho