
সরকার দেশের আইটি ও হাইটেক পার্কে থাকা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী কর্মী নিয়োগ বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিবন্ধী চাকরি মেলার উদ্বোধনীতে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটি হাইটেক পার্ক, সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্কে ও প্রত্যেকটি কোম্পানিকে অত্যন্ত একজন করে হলেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করে দিতে হবে।’
এ সময় প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে নতুন প্রকল্প আসছে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান বলেন, প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ও তাদের চাকরির ব্যবস্থা করে দিবে এ ধরনের এনজিওদের কাছে যে ফরেন ডোনেশন আসবে, সরকার তা দ্রুত ছাড় করার ব্যবস্থা করবে।
মাই আউটসোসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিরুল বাশার বলেন, যে কাজ জানে, সে শারীরিকভাবে প্রতিবন্ধী হোক বা না হোক, সে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে।
এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ দেয়া প্রতিষ্ঠানগুলোকে জন্য নানা সুযোগ সুবিধা দেয়ার কথা জানালেন সরকারের নীতিনির্ধারকরা।
আগারগাঁওয়ে অনুষ্ঠিত প্রতিবন্ধী মেলায় সরেজমিনে দেখা যায়, স্টলগুলোর সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কল সেন্টার এজেন্টসহ বিভিন্ন পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন প্রতিবন্ধীরা। এ ছাড়া অনলাইনে সারা দেশ থেকে আবেদন পড়েছে আরও পাঁচ শতাধিক। এখানে কারও কারও প্রত্যাশা মিলবে কাঙ্ক্ষিত চাকরি। আবার কেউ পোষণ করেন ভিন্নমত।
একজন চাকরিপ্রত্যাশী বলেন, ‘আমাকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে। আমদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে আগ্রহ বেশি। তাই আমি চাই এ সংশ্লিষ্ট বিষয়ে কোনো চাকরি লুফে নেবে।’
আরেকজন চাকরিপ্রত্যাশী বলেন, চাকরি মেলায় বলা হয় যে তারা চাকরি দেবেন, পরে দেখা যায়, তারা আর চাকরি দেন না।
এবারের মেলায় তথ্যপ্রযুক্তি ভিত্তিক ৫৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্যোক্তারা জানান, যাচাই-বাচাই শেষে কাজের সুযোগ যোগ্যরাই পাবেন।
এ মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২০১৫ সাল থেকে চাকরি মেলার মাধ্যমে এ পর্যন্ত ১৮২টি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন ৮৭৯ জন প্রতিবন্ধীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho