
ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আল হিলালে যোগ দেয়ার গুঞ্জনটি জোরালো হচ্ছে। গুঞ্জনটি সত্যি হলে, অর্থাৎ আর্জেন্টাইন ফুটবল জাদুকর সৌদি আরবের ক্লাবে যোগ দিলে বছরে পেতে পারেন বড় অঙ্কের অর্থ, সেটা রোনালদোর ২ হাজার ২৩৯ কোটি টাকার চেয়েও বেশি। খবরটি দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো।
মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোকে ভেড়ানোর পর সৌদি আরবের নজর এবার লিওনেল মেসির ওপর। বিশ্ব ফুটবলে সৌদির নাম উঁচিয়ে ধরতেই এই প্রচেষ্টা। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে রোনালদো-মেসিদের মতো তারকাদের ব্যবহার করতে চায় সৌদি আরব।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়, আল নাসর ক্লাবের প্রধান প্রতিদ্বন্দ্বী দল আল হিলাল এফসি মেসিকে ভেড়াতে চেষ্টা করছে। আর্জেন্টিনা অধিনায়কের জন্য ৩০০ মিলিয়ন ডলার বার্ষিক বেতন প্রস্তাব দিয়েছে ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার কোটি টাকা। আল নাসরে ২১০ মিলিয়ন ডলার বেতনে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২ হাজার কোটি টাকা।
অর্থাৎ, আল হিলাল সফল হলে মেসি-রোনালদোর বার্ষিক বেতনের পার্থক্য হবে ১ হাজার কোটি টাকারও বেশি! আগামী ৩০শে জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। ইতোমধ্যে সাত ব্যালন ডি’অরের মালিকের সঙ্গে চুক্তি বর্ধনের প্রস্তাব দিয়েছে পিএসজি। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর ভাষ্য, মেসিও চুক্তি নবায়নে আগ্রহী। দুই পক্ষের সমঝোতায় পৌঁছানোর আগেই আল হিলাল মেসিকে ভেড়ানোর সুযোগটা নিতে চাইবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho