প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৩, ৯:০৫ এ.এম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে জাল নোট সহ আটক — ১

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় লাহিড়ি বাজার এলাকায় ডিবি পুলিশের হাতে সবুজ আলী নামের এই ব্যক্তিকে ৮৯ টি ৫০০/- টাকার জাল নোট সহ আটক করা হয়েছে। যার মূল্য ৪৪,৫০০/- টাকা। সোমবার রাতে লাহিড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সবুজ আলী ৩৮ বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মৃত মকবুল হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো: আনোয়ারুল ইসলাম।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকষ টিম বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।অপরাধ নির্মূলে ডিবি পুলিশের এ ধরণের অভিযান সব সময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম বাদী হয়ে এ সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে,১৯৭৪ এর ২৫-ক(খ) এ বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার আইনি প্রক্রিয়াশেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho