
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে। মোট ২১ জন ক্রিকেটার থাকছেন বোর্ডের চুক্তিতে। যাদের মধ্যে তিন ফরম্যাটের চুক্তিতে কেবল চারজন।
শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি।
তিন ফরম্যাটের চুক্তিতে থাকা ক্রিকেটাররা হলেন- সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
প্রথমবারের মতো চুক্তিতে এসেছেন জাকির হাসান, হাসান মাহমুদের মতো তরুণরা।
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মুশফিকুর রহিম আছেন ওয়ানডে ও টেস্টের চুক্তিতে। টেস্ট থেকে আগেই অবসর নেয়া মাহমুদউল্লাহ গত বিশ্বকাপে জায়গা হারান টি-টোয়েন্টি দলেও। সাবেক এই অধিনায়ককে রাখা হয়েছে কেবল ওয়ানডের চুক্তিতে।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন দুই সংস্করণের চুক্তিতে।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।
টেস্ট এবং ওয়ানডে: তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।
টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।
শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান।
শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ
শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho