
মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি হাতে গোনা। তাই মাছ নিয়ে বাঙালি রান্নায় গবেষণাও শেষ হওয়ার নয়। কালিয়া হোক কিংবা পাতুরি, হোক না ফিশ ফ্রাই— বহু রূপেই ভেটকি জয় করেছে বাঙালির মন। তবে ভিন্ন স্বাদের ভেটকি খেলেও মন্দ হয় না! খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ভেটকি তাওয়া ফ্রাই! রইল প্রণালী।
উপকরণ
ভেটকি মাছের ফিলে: ৬ টি
ধনেপাতা: ১ কাপ
লেবুর রস: ১ টেবল চামচ
আদা, রসুন বাটা: আধ টেবল চামচ
কাঁচা মরিচ: ১টা
ঘন দই: আধ কাপ
মাখন: ২ টেবল চামচ
তেল: ১ চামচ
গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
লবন: স্বাদ মতো
ময়দা: ১ কাপ
কী ভাবে বানাবেন
লেবুর রস, আদা, রসুন বাটা ও কী ভাবে বানাবেন
লেবুর রস, আদা, রসুন বাটা ও লবন দিয়ে মোটা করে কাটা ভেটকির ফিলেগুলি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন।
কাঁচা মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তার সঙ্গে একে একে জল ঝরানো টক দই, তেল ও গোলমরিচ গুঁড়া, লবন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ভাল করে মাখিয়ে রাখুন আরও ৩০ মিনিট।
এ বার মাছ ময়দায় উল্টে পাল্টে নিয়ে, অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন। নন-স্টিক পাত্রে মাখন গরম করুন।
মাছ দিয়ে উল্টে-পাল্টে দু’পাশ কড়া করে ভেজে নিন। স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভেটকি তাওয়া ফ্রাই। লবন দিয়ে মোটা করে কাটা ভেটকির ফিলেগুলি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন।
কাঁচা মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তার সঙ্গে একে একে জল ঝরানো টক দই, তেল ও গোলমরিচ গুঁড়া, লবন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ভাল করে মাখিয়ে রাখুন আরও ৩০ মিনিট।
এ বার মাছ ময়দায় উল্টে পাল্টে নিয়ে, অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন। নন-স্টিক পাত্রে মাখন গরম করুন।
মাছ দিয়ে উল্টে-পাল্টে দু’পাশ কড়া করে ভেজে নিন। স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভেটকি তাওয়া ফ্রাই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho