
মালাইকারি বলতে প্রথমেই মনে আসে গলদা চিংড়ির কথা। চিংড়ি দিয়ে মালাইকারি ঘটি-বাঙাল নির্বিশেষে সকলেরই পছন্দের একটি খাবার। তবে মাঝেমাঝে তো স্বাদ বদলের দরকার পড়ে। চেনা পদের অচেনা বদল দেখতে চিংড়ি নয়, মালাইকারি বানান মুরগি দিয়ে। রইল প্রণালী।
উপকরণ
মুরগির মাংস: ১ কেজি
নারকেলের দুধ: দুই কাপ
মিষ্টি দই: দুই টেবিল চামচ
আদা বাটা: এক চা চামচ
রসুন বাটা: এক চা চামচ
কাঁচা মরিচ বাটা: এক চা চামচ
পেঁয়াজ বাটা: দুই টেবিল চামচ
কাজুবাদাম বাটা: এক টেবিল চামচ
দারচিনি: দুই টুকরো
এলাচ: চারটি
ডিম: একটি
ময়দা: এক টেবিল চামচ
ঘি: এক টেবিল চামচ
লবন: পরিমাণ মতো
তেল: প্রয়োজন মতো
বাদামকুচি: এক চা চামচ
প্রণালী
মাংসর টুকরোগুলি ধুয়ে ভাল করে জল ঝরিয়ে রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লবন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন।
এ বার কড়াইয়ে অল্প ঘি আর তেল গরম করে তাতে মাংসের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে নিন।
ওই কড়াইয়ে পেস্তা, দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ঢাকা দিয়ে দিন। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির মালাইকারি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho