
জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে ঠাকুরগাঁওয়ের দুই কৃতি সন্তান বিজয়ী হয়েছেন ।
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ১৭ তম বাংলাদেশ জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ২০২২ খেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুস সোবহান গোলাপ এমপির সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী
সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত পরিদর্শক বিভাগ এক আবু হানিফ মিয়া, বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ অন্যান্যরা।
চাম্পিয়ন শীপে অংশ গ্রহণ করে ঠাকুরগাঁও প্রজন্ম উশু ফাইট ইস্কুলের খেলোয়াররা
এছাড়াও ঢাকায় খেলাতে বেস কিছু জেলা থেকে এবং সেনাবাহিনীর আনসার বিজিবি বিকে এসপি সহ অনেক উশু খেলোয়াররা অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ২ জন খেলোয়াড় সনাতন রায় এবং মিটুন রায় ২ ক্যাটাগরিতে ৩ স্থান লাভ করে। বিজয়ী হওয়ায় তাদেরকে স্বাগত জানিয়েছেন ঠাকুরগাঁও উশু এসোসিয়েশন সকল সদস্য সহ জেলার অন্যান্য খেলোয়াড়রা।
এই বিষয়ে উশু মহিলা কোচ আফসানা আক্তার রিতু বলেন আমাদের ঠাকুরগাঁও জেলার ছেলেরা আরো ভাল করতে পারবে যদি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের উশু খেলার আগে কোন কেম্প করার সুযোগ দেন উশু একটি আন্তর্জাতিক খেলা। সব জেলায় উশু নিয়মিত চলছে অন্য খেলার মতো উশু খেলার দিকে একটু দৃষ্টি দিলে জেলার ছেলে মেয়েরা শুধু জাতীয় না আন্তর্জাতিক উশু খেলায় পদক আনতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho