
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন প্রধান নির্বাচক হয়েছেন হারুন রশিদ। তার আগে কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক ছিলেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
তখন আফ্রিদি বলেছিলেন, ১৩৫ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করা ব্যাটাসম্যানদের টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হবে না।
পাকিস্তানের এই নীতি অনুসরণ করা হবে না জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের নির্বাচক প্যানেলের পরিকল্পনা অবশ্যই আছে। এভাবে তো আমরা বলব না। তবে আমরাও চাই একটা মানদণ্ড থাকুক। যে মানদণ্ডের মধ্যে থাকলে আমাদের দল র্যাঙ্কিংয়ে আরও ওপরে আসতে পারে।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘একটা মানদণ্ড অনুসরণ করলে খেলোয়াড়দেরও সুবিধা। পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়। সব মিলে বলব, সব নির্বাচক প্যানেলেরই একটা পদ্ধতি অবশ্যই থাকে। ঠিক সেভাবেই এগোচ্ছি।'
দল গঠনে পাকিস্তানকে অনুসরণ করবে না জানিয়ে বিসিবির আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘পাকিস্তানেরটা ভিন্ন। পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তান নেবে, আমাদের সিদ্ধান্ত আমরা নেব।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho