
গণতন্ত্র ও বাংলাদেশ আওয়ামী লীগ একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় পদযাত্রা কর্মসূচির আগে দেয়া বক্তৃতায় তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ এর আগে ও পরে আওয়ামী লীগের চেহারা ভিন্ন। ৭১-এর পর যখনই সুযোগ পেয়েছে তখনই ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী মত দমনে মরিয়া হয়ে উঠেছে তারা। ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ র্যাবসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে যায় না।’
ফখরুল বলেন, ‘৯৯ শতাংশ মানুষ চায় আওয়ামী লীগ বিদায় হোক, তারা ছলেবলে প্রতারিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপির ১০ দফা আরও কমে আসতে পারে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সরকারের পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপির জন্য পরিবর্তন চাই না, পরিবর্তন চাই জনগণের জন্য, ছদ্মবেশী বাকশাল ভেঙে দিতে হবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho