
আওয়ামী লীগ নেতারা মুখে এক, কাজে আরেক। জনগণের কাছে তাদের চরিত্র স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পুরো জাতিকে একটি অশান্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। তাই চলমান আন্দোলন, দেশের বর্তমান পরিস্থিতিসহ ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ১২-দলীয় জোটের সঙ্গে আলোচনা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, চলমান আন্দোলনে অন্যান্য দল শরিক হওয়ায় এতে নতুনমাত্রা যোগ হয়েছে।
আগামীর আন্দোলন কর্মসূচি নিয়ে ১২-দলীয় জোটের লিয়াজো কমিটির দুই ঘণ্টা চলা এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ছাড়াও সমমনা জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho