প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ১২:০৩ পি.এম
শীর্ষস্থান মজবুত করল বার্সা

স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে স্বাগতিক ভিয়ারিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে
লিগের পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরো বাড়িয়ে নিল বার্সা।
ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সা এগিয়ে যেতে পারতো। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রবার্ত লেভানদোস্কি। তার শট রুখে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক পেপে রেইনা। ১৮ মিনিটে গোল পায় বার্সা। লেভানদোস্কির বাড়িয়ে দেওয়া বলে গোল করেন তরুণ তারকা পেদ্রি রদ্রিগেজ। ২০ বছর বয়সী এই তারকার গোলে লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন লেভানদোস্কি। গোলরক্ষককে একা পেয়ে শট মারেন অনেক বাইরে দিয়ে। ৬০ মিনিটে বার্সাকে বিপদের হাত থেকে বাঁচান ডিফেন্ডার রোনালদ আরাউহো। শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। বর্তমানে ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে রিয়াল ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho