
নোয়াখালীর হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার দুপুরে এ ঘটনায় হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ওই গ্রামের ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার ও তাঁর মেয়ে কুসুম আক্তার (১৬)। হাতিয়া থানার ওসি আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে জহির উদ্দিনের ছেলে জিল্লুর রহমানসহ দু-তিনজন প্রতিবেশী মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার ও তাঁর মেয়ে কুসুম আক্তারকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করে। ওই সময় জিল্লুর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও টিকটকে ছড়িয়ে তাঁদের চোর হিসেবে উপস্থাপন করে।
এদিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিয়েছেন স্থানীয় বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম। এ ঘটনা সালিশযোগ্য কিনা জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নেতাদের নির্দেশে সালিশের মাধ্যমে মীমাংসা করা হবে।
হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে মো. জহিরের ছেলে জিল্লুর রহমানসহ অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho