প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ১০:০২ পি.এম
মুখের কালো দাগ দূর করার সেরা ক্রিম কোনটা?

মুখের কালো দাগ কখনো কখনো সূর্যের অতিবেগুনি রশ্মি এবং অপরিস্কার ত্বকের কারণে হতে পারে। কোনো ক্রিম লাগিয়ে কালো দাগ দূর হয় না।
মুখের কালো দাগ আপনি নিম্নলিখিত উপায় অবলম্বন করে দূর করতে পারেন —
- পরিমিত আহার—
- সকালে উঠে খালি পেটে মেথি ভেজানো জল বা ঈশদূষ্ণ জলে এক চামচ মধু মিশিয়ে পান করলে পাঁচনতন্ত্র পরিশুদ্ধ হয়।
- আমলা, ঘৃতকুমারী প্রভৃতির রস পান করতে পারলে তার মধ্যে উপস্থিত ভিটামিন সি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।
- তৈলাক্ত খাবার যথাসম্ভব কম খাওয়াই ভালো, বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়।
- যতটা সম্ভব ফল খাওয়া উচিত কারণ এতে আছে আন্টি-অক্সিডেন্ট।
- ত্বকের পরিচর্যা —
- দিনে দু বার একটি উপযুক্ত ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়া উচিত। কেনার সময়ে ভালো করে দেখে নেবেন, তাতে যেন প্যারাবেন (Paraben) না থাকে।
- প্রত্যেক বার মুখ ধোয়ার পর, একটি তুলোয় গোলাপ জল নিয়ে তা সারা মুখে লাগাবেন। এতে মুখের Ph লেভেল ঠিক থাকে আর অতিরিক্ত তৈলাক্ততা দূর হয়।
- এর পর, আপনার ত্বকের ধরন অনুযায়ী সকালে সানস্ক্রিন ও রাতে নাইট ক্রিম লাগিয়ে নেবেন। তৈলাক্ত ত্বকেরও হাইড্রেসান প্রয়োজন।
- মেকআপ করলে অবশ্যই তা পরিষ্কার করতে ভুলবেন না। নইলে, ত্বকের ছিদ্র বন্ধ হয়ে ব্রণ সৃষ্টি হতে পারে।
- সপ্তাহে দুদিন লাগান স্ক্রাব ও প্যাক।
মুখের উজ্জ্বলতা বাড়াতে ফেস প্যাকে মধু মিশিয়ে লাগাতে পারেন ।
কখনো ফেয়ারনেস ক্রিমের দিকে ছুটবেন না।
এগুলি যদিও ডাক্তারি পরামর্শ নয়, তবুও কয়েকটি ঘরোয়া পদ্ধতি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho