প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৩, ৭:২৯ পি.এম
বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে –মির্জা আব্বাস।
![]()
বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৪ মার্চ) নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বেগম খালেদা জিয়াসহ কারবন্দি নেতাকর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আয়োজিত এক গণ পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে শাহবাগ থানা বিএনপি।
বিএনপি কারো হুমকি, ধামকিতে ভয় পায় না উল্লেখ করে সমাবেশে মির্জা আব্বাস বলেন, সরকারের কেউ কেউ বলছেন, এ নির্বাচনে না গেলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। বিএনপির জন্য তাদের (সরকার) কত দরদ। বিএনপি নির্বাচনে না গেলে কে সংকটে পড়বে সেটা দেখার বিষয়। বিএনপি যদি নির্বাচনে না যায়, তাহলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে।
বিএনপি কখনোই অস্তিত্ব সংকটে ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো দেশ ও বিএনপিকে ধ্বংস করার জন্য। কিন্তু বিএনপি টিকে থাকলো। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারেনি। বিএনপি অস্তিত্ব সংকটে কখনো ছিল না, আজও নেই, আগামীতেও কখনো থাকবে না।
বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না মন্তব্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের যারা লুটপাট করেছেন, তাদের টিকিটাও খুঁজে পাওয়া যাবে না। এজন্য তারা (সরকার) সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চান না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব সবুজ, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমিন তুহিনসহ শাহবাগ থানা বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho