
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে সৌদি আরব। তারই পদক্ষেপ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তার ভাই ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এখন লন্ডনে স্বেচ্ছায় নির্বাসিত জীবনযাপন করছেন। খবর জিওনিউজের।
২০১৯ সালের নভেম্বরে তিনি চিকিৎসার কথা বলে পাকিস্তান ছেড়েছেন। মেয়ে মরিয়ম নওয়াজ ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে আগামী ১১ এপ্রিল বিশেষ বিমানে করে সৌদি আরব যেতে পারেন নওয়াজ শরিফ।
রাজকীয় অতিথি হিসেবে নওয়াজ শরিফ সৌদি আরব সফর করবেন। পরিত্র রমজানের শেষ ১০ দিন তারা সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় কাটাবেন বলে জানা গেছে।
তবে সৌদি আরব সফরের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি পাকিস্তানের পক্ষ থেকে।A
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho