
সবশেষ গত মার্চে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দিয়েছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে দেখা হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। কুশল বিনিময় শেষে সরকার প্রধানকে তিনি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপের পরামর্শ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. জাফরুল্লাহ চৌধুরীর টেবিলের পাশে গিয়ে দাঁড়ান। এসময় মুক্তিযুদ্ধের সময় স্বাস্থ্যখাতে অসামান্য অবদান রাখা এই মানুষটির সঙ্গে আপনমনে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা।
প্রধানমন্ত্রী যখন দাঁড়িয়ে জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলেন তখন পাশে দাঁড়িয়ে ছিলেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও তার স্ত্রী। আরও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদের হুইপ আ স ম ফিরোজসহ অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুশলাদি বিনিময়ের এক পর্যায়ে জাফরুল্লাহ চৌধুরী চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বাদশ নির্বাচন ইস্যুতে সৃষ্ট সংকট নিরসনে বিএনপিসহ বিরোধী দলকে সংলাপে ডাকতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho